[email protected] রবিবার, ৫ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩

হড়মা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ১৪:০৪

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের হড়মা উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভিতবিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত উদ্বোধনী ফলক থেকে জানা যায়, ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)-এর তত্ত্বাবধানে নির্মিত হয়েছে।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নতুন একাডেমিক ভবনটি চালু হওয়ায় বিদ্যালয়ে পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, নতুন ভবনটি শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি এলাকার শিক্ষা অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর