[email protected] বৃহঃস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের মহিলা শাখার উদ্যোগে দায়িত্বশীলা সমাবেশ অনুষ্ঠিত

এম. হাসান

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ১৯:৩১

ছবি- আলোকিত গৌড়

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা শাখার উদ্যোগে কয়েকশত নারী কর্মীদের নিয়ে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

বুধবার ( ২২ জুলাই) সকালে শহীদ সাটু অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি মোসা: নুরুন্নিসা সিদ্দিকা এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোসা: সাবিকুন্নাহার মুন্নি এমপি, রাজশাহী অঞ্চলের পরিচালিকা মোসা: সাবরিনা শারমিন বনি। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন, জামায়াতের মহিলা বিভাগের জেলা সেক্রেটারি নিলুফা খাতুন বেলী।

আরো উপস্থিত ছিলেন জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মোসা: আনজুমানারা বেগম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামের আদর্শে নারী সমাজকে গড়ে তুলতে কোরআন ও সুন্নাহভিত্তিক জীবনব্যবস্থা অনুসরণের বিকল্প নেই। তারা পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় মূল্যবোধ চর্চার আহ্বান জানান।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর