[email protected] সোমবার, ১৭ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পাখি শিকারীকে জরিমানা, উদ্ধারকৃত টিয়াপাখি অবমুক্ত করলেন ইউএনও

এম. হাসান

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৬, ১৮:৩৪

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে অভিযান চালিয়ে এক পাখি শিকারীকে আটক করেছে প্রশাসন। রবিবার (১৬ আগষ্ট) সকালে স্থানীয়দের সহোযোগিতায় ভুট্টা খেতে পাখি শিকারের সময় তাকে আটক করা হয়।

আটককৃত পাখি শিকারির নাম মিনার আলী (২০)। তিনি দুলভপুর ইউনিয়নের ১৫ রশিয়া গ্রামের মো. হাবিল আলীর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার সকালে মনাকষা ইউনিয়নের একটি ভুট্টা খেতে পাখি শিকার করছিলেন মিনার আলী নামের এক যুবক। এই সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে উপজেলা প্রশাসন চত্বরে নিয়ে আসে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিকারীকে এক হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে কখনো পাখি শিকার করবে না এই শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেন ইউএনও মাজহারুল ইসলাম। পরে উপজেলা চত্বরে টিয়া পাখিটি অবমুক্ত করা হয়।

ইউএনও মাজহারুল ইসলাম বলেন, বণ্যপ্রাণী সংরক্ষন আইন অনুযায়ী পাখি শিকার ও সম্পূর্ণ বেআইনী ও নিষিদ্ধ। পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী ও পাখি বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরী। পাখি শিকার বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর