[email protected] শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

এম. হাসান

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৬, ১৯:০৫

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে গোসলে নেমে নিখোঁজ শামীম হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

বৃহস্পতিবার(২০ আগস্ট) বিকেলে জেলার কানসাটে পাগলা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে শামীম ও তার দুই বন্ধু পাগলা নদীতে গোসল করতে যান। এ সময় দুই বন্ধু সাঁতার কেটে তীরে উঠতে পারলেও শামীম নদীতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরীদলের লিডার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে এসে তল্লাশী চালিয়ে শামীমের মরদেহ উদ্ধার করেন।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর