[email protected] বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩

চরমোহনপুরে মাদ্রাসা থেকে শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৬, ১৯:৫৮

চাঁপাইনবাবগঞ্জের চরমোহনপুরে একটি মাদ্রাসা থেকে আনাস মাহমুদ নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে চরমোহনপুর চকপাড়া এলাকার একটি মাদ্রাসায় ছিলো আনাস। হঠাৎ বেলা ১১টা থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ আনাস মাহমুদের বাড়ি চরমোহনপুর লাহাপাড়া এলাকায়। নিখোঁজের সময় তার পরনে লাল রঙের জার্সি ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, সকাল ১১টার পর থেকে আনাসের খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা।

কেউ আনাস মাহমুদের সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে ০১৭৭২২১৩৭২৯ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।

আলোকিত গৌড়/এফ.এ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর