[email protected] বৃহঃস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সদরে মাদকসহ যুবক গ্রেপ্তার

এম. হাসান

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৬, ১৯:২৭

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ১০ বোতল এস্কাফ সিরাপসহ আব্দুল নুর শিমুল (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টা ৫৫ মিনিটে সদর মডেল থানাধীন মহারাজপুর মেলার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই মো. জাহিদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মহারাজপুর মেলার মোড়স্থ মো. শামিমের অটো গ্যারেজের পেছনের ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল নুর শিমুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ১০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার শিমুল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বালুবাগান এলাকার ইকবাল আহম্মেদের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশের পাশে থাকার পাশাপাশি মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর