[email protected] সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩

সিরাতুন্নবী (সা.) মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে বিশাল আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাতুন্নবী (সা.) মাহফিল

জাহিদুর রহমান

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৮

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জে ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বার্ষিকী ঐতিহাসিক সিরাতুন্নবী (সা.) মাহফিল।

 শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বাদ এশা থেকে রাত ১২টা পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অত্র ফাউন্ডেশসনের সভাপতি ও পৌর ভবন জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাও. মো. আসলাম কবীর।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মাও. মুফতী আমির হামজা।

মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন সৌদি আরব ও তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় ১২৬ দেশের প্রতিযোগীদের মধ্যে বিজয়ী বিশ্বজয়ী হাফেজ ও ক্বারী মো. উসমান গনী। এছাড়া স্থানীয় বিভিন্ন ওলামায়ে কেরাম মাহফিলে অংশগ্রহণ করবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিলে নারীদের জন্য পৃথক পর্দা ও প্রজেক্টরের মাধ্যমে অংশগ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। মাহফিলটি সফল করতে আয়োজকরা ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন।

মাহফিলের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ এর সেক্রেটারি হাফেজ ক্বারী মাও. মো. উমর ফারুক সিদ্দিকী।

আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে মাহফিলে উপস্থিত হয়ে সিরাতুন্নবী (সা.)-এর আলোচনা শ্রবণের আহ্বান জানানো হয়েছে।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর