[email protected] সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩

নাচোলে মাদ্রাসা ও মসজিদে ওযুখানা-টয়লেট নির্মাণকাজের উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দারুল উলুম কন্যানগর কওমী মাদ্রাসা ও জামে মসজিদে মুসল্লি ও শিক্ষার্থীদের সুবিধার্থে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

WAMY (World Assembly of Muslim Youth), বাংলাদেশ-এর তত্ত্বাবধানে এ নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে। নির্মাণকাজের উদ্বোধন ও সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইয়াকুব আলী, নাচোল পৌরসভার সহকারী সেক্রেটারি মো. নুরুল হোদা, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জামিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

তারা জানান, নির্মাণকাজ সম্পন্ন হলে মাদ্রাসার শিক্ষার্থী ও জামে মসজিদের মুসল্লিরা ওযু ও প্রয়োজনীয় স্যানিটেশন সুবিধা আরও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। এতে মাদ্রাসা ও মসজিদে আগতদের দৈনন্দিন প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর