[email protected] মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৮

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে অ্যাডভোকেট মোহা. সোলায়মান বিশু এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল ওয়াহেদ নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফা ও মো. মনোয়ারুল ইসলাম ডালিম, যুগ্ম সম্পাদক পদে মো. খাইরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে কৃষিবিদ কামরুল আরেফিন বুলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এফ কে এম লুৎফর রহমান, মো. শামসুল হক গানু, মো. শুকুরুদ্দীন, মো. মাইনুল ইসলাম, মো. সাদিকুল ইসলাম, মো. মফিজ উদ্দিন, মো. নাজিবুর রহমান, এম. কোরাইশী মিলু ও মো. আহসানুল ইসলাম হাসান। এছাড়া দাতা সদস্য হিসেবে ডা. মো. আবুল হাসান এবং প্রাতিষ্ঠানিক সদস্য হিসেবে মো. এহতেসামুল হক বাবলু নির্বাচিত হয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কোনো পদেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মনোনয়ন যাচাই-বাছাই শেষে সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শেখ মো. শামসুল ইসলাম টিপু। কমিশনের অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট মো. রবিউল হক ও অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম কনক।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটি নির্বাচিত হওয়ায় নির্ধারিত দিনে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর