বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের উদ্যোগে দুই দিনব্যাপী ‘নিরাপদ অভিগম্যতা’ (Safer Access) বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।
১৬ ও ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে ইউনিটের ৩০ জন যুব সদস্য অংশগ্রহণ করেন।
ওরিয়েন্টেশনে জরুরি মানবিক সাড়াদান কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের সার্বিক সুরক্ষা, নিরাপত্তা নীতিমালা, আচরণবিধি এবং মাঠপর্যায়ে বিভিন্ন ঝুঁকি মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দলীয় অনুশীলন ও বাস্তবমুখী আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীদের নিরাপদভাবে মানবিক কার্যক্রম পরিচালনার বিষয়ে ধারণা দেওয়া হয়।
দুই দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে ওরিয়েন্টেশনটি সফলভাবে সম্পন্ন হয়।
ওরিয়েন্টেশনের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী আসাদ, সেক্রেটারি মো. খাইরুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার মো. মাহামুদুর রহমান।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: