[email protected] সোমবার, ৫ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩

শিবগঞ্জ সীমান্তে খড়ের স্তূপের নিচে মিলল ১৯টি ককটেল

এম. হাসান

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ১৮:৫৪

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের রঘুনাথপুর বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাকসাপাড়া গ্রামের বাসিন্দা কালামের বাড়ির সামনে খড়ের স্তূপের নিচে একটি কালো বালতিতে ককটেল দেখতে পায়। পরে ঘটনাস্থল ঘিরে রেখে শিবগঞ্জ থানা-পুলিশকে খবর দেয় বিজিবি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশের যৌথ দল বালতি থেকে ১৯টি ককটেল উদ্ধার করে। উদ্ধার করা ককটেলগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সীমান্ত এলাকায় নিরলসভাবে কাজ করছে।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর