চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রম জোরদার করতে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় তাঁর পক্ষ থেকে এসব কিট হস্তান্তর করা হয়।
এ সময় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নাজির আহমেদের কাছে কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ পৌরসভার সেক্রেটারি আব্দুর রউফ। এ সময় পৌরসভার নায়েবে আমির আজিত মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহের ফলে রোগীদের দ্রুত ডেঙ্গু শনাক্তকরণ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে। পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও জোরদার করতে এ উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে।
জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দ্রুত রোগ শনাক্তকরণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: