[email protected] শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩

পরিক্ষার খাতায় উত্তর নেই, কেউ লিখেও পেয়েছে শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ২৩:৫৯

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির প্রাক্‌-নির্বাচনি পরীক্ষায় হতাশাজনক ফলাফল করা ৩০ শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। পরীক্ষার খাতায় উত্তর না লিখে সাদা খাতা জমা দেওয়া এবং লিখেও শূন্য নম্বর পাওয়ার ঘটনায় শিক্ষার্থীদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।আগামী তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের কলেজ থেকে বহিষ্কারের হুঁশিয়ারি

পরিক্ষার খাতায় উত্তর নেই, কেউ লিখেও পেয়েছে শূন্য

৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি

 

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির প্রাক্‌-নির্বাচনি পরীক্ষায় হতাশাজনক ফলাফল করায় ৩০ শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। পরীক্ষার খাতায় উত্তর না লিখে সাদা খাতা জমা দেওয়া এবং লিখেও শূন্য নম্বর পাওয়ার ঘটনায় শিক্ষার্থীদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের কলেজ থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

 

বুধবার (১১ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

 

কলেজ সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার প্রাক্‌-নির্বাচনি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সময় ৩০ শিক্ষার্থীর এমন হতাশাজনক চিত্র উঠে আসে। তাদের মধ্যে কয়েকজন পরীক্ষার খাতায় কোনো উত্তর না লিখেই সাদা খাতা জমা দিয়েছে। অন্যদিকে, কেউ কেউ উত্তর লেখার পরও মূল্যায়নে শূন্য নম্বর পেয়েছে।

 

এ ঘটনায় শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্য, প্রস্তুতি এবং এমন ফলাফলের কারণ জানতে চেয়েছে কলেজ প্রশাসন। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আগামী তিন কার্যদিবসের মধ্যে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কলেজ থেকে বহিষ্কার করা হতে পারে। পাশাপাশি শিক্ষাবোর্ডের সঙ্গে যোগাযোগ করে নিজ দায়িত্বে ছাড়পত্র (টিসি) নিয়ে অন্য কলেজে চলে যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন বলেন, ‘কলেজের লেখাপড়ার মান ভালো রাখতেই এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার আগে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক করা হয়েছিল। এরপরও তারা পড়াশোনা না করে উত্তরপত্রে কিছুই লেখেনি। এ কারণে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হবে।’

 

তিনি আরও বলেন, ‘এসব শিক্ষার্থীকে কলেজে রাখার চেয়ে না রাখাই ভালো। তবে ৩০ জনের মধ্যে অনেকেই উত্তরপত্রে কিছু লিখেছিল, কিন্তু মূল্যায়নে তারা শূন্য নম্বর পেয়েছে।’

 

কলেজ প্রশাসনের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান, পরীক্ষার গুরুত্ব ও নিয়মশৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়া জরুরি। পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এমন অবহেলা কোনোভাবেই কাম্য নয়। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর