[email protected] রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
৩ ফাল্গুন ১৪৩২

রাজশাহী মহানগর শিবিরের সভাপতি ইমরান, সেক্রেটারি ডা. সাখাওয়াত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১১

ছবিঃ আলোকিত গৌড়

রাজশাহী মহানগর শাখার নতুন কমিটি গঠন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ২০২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরান নাজির এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন ডা. সাখাওয়াত হোসেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত সদস্য সমাবেশে এ কমিটি গঠন করা হয়। সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, সভাপতি নির্বাচনের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হয়। কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হয়। পরে সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত ইমরান নাজিরকে রাজশাহী মহানগর শাখার সভাপতি ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান। কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি ইমরান নাজির শাখা সেক্রেটারি হিসেবে ডা. সাখাওয়াত হোসেনকে মনোনীত করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর