[email protected] সোমবার, ৯ মার্চ ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানি তেল ও গ্যাসবাহী ৮ জাহাজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৪:১৮

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে তেল ও গ্যাসবাহী একাধিক জাহাজ। এরই মধ্যে আটটি জ্বালানিবাহী জাহাজ বন্দরে এসে নোঙর করেছে।

রোববার (৮ মার্চ) সকালে এসব জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। জাহাজগুলো গত ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার থেকে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের প্রভাবের কারণে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর আগে প্রণালি অতিক্রম করা জাহাজগুলো দেশে পৌঁছালেও পরবর্তী জাহাজগুলো সৌদি আরব, কাতার, দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে আটকা পড়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর