[email protected] সোমবার, ৯ মার্চ ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২

মোহনপুর নির্ধারিত মুল্যের চেয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে তেল নিশ্চুপ প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৩:৩৯

ছবিঃ আলোকিত গৌড়

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কায় রাজশাহীর মোহনপুরে শুরু হয়েছে তেলকাণ্ড। বাড়তি দামে ডিজেল, পেট্রোল ও ভোজ্য তেল বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী।

রবিবার (৯ মার্চ) বিভিন্ন তেলের পাম্প ঘুরে দেখা গেছে, সরকারিভাবে তেলের দাম না বাড়লেও কিছু ব্যবসায়ী প্রতি লিটার ডিজেলে বর্তমান নির্ধারিত দামের চেয়ে প্রায় ১৬.৩৯ টাকা বেশি লাভ করছেন। একইভাবে পেট্রোলে প্রতি লিটারে প্রায় ১০ টাকা অতিরিক্ত লাভ করা হচ্ছে। এছাড়া ভোজ্য তেল, বিশেষ করে পামওয়েলের একেকটি ব্যারেলে প্রায় এক হাজার টাকা পর্যন্ত বেশি লাভ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অভিযোগ উঠেছে, পর্যাপ্ত তেল মজুদ থাকা সত্ত্বেও দাম বাড়ার অপেক্ষায় ‘তেল শেষ’ হওয়ার অজুহাতে অনেক পেট্রোল পাম্প বন্ধ রাখা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও কৃষিকাজের সঙ্গে সংশ্লিষ্টরা।

এদিকে এসব অনিয়মের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কার্যকর ব্যবস্থা না থাকায় অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য আরও বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর