[email protected] বুধবার, ১১ মার্চ ২০২৬
২৬ ফাল্গুন ১৪৩২

রাজশাহীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া ও র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ২০:৫৭

ছবি- আলোকিত গৌড়

রাজশাহীর মোহনপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলার ৪নং মৌগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, মোহনপুরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মহড়ার মাধ্যমে দুর্যোগের সময় করণীয় বিষয়ে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও সচেতনতা প্রদান করা হয়।

এবারের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর