[email protected] রবিবার, ১৫ মার্চ ২০২৬
৩০ ফাল্গুন ১৪৩২

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে শুরু হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৬:২২

ছবি- আলোকিত গৌড়

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি-আঙিনা, ড্রেন, নদী-খাল ও বিভিন্ন জলাধার পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। তিনি বলেন, এ ধরনের কর্মসূচি পালনে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রয়োজন নেই; পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো দরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। এ সময় জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর