রাজশাহীতে জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মোঃ বাবলুর রশিদ কে এ সম্মাননা প্রদান করা হয়।
রবিবার (২৯ মার্চ ২০২৬) তারিখে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দীর্ঘদিন ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়। মোহনপুর এলাকায় যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা জনসচেতনতা বৃদ্ধিতে তাঁর ভূমিকা প্রশংসিত।
এ সম্মাননায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা করা হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: