[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৩০ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১০:২১

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক অভিযানে ৩০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীকে গ্রেফতার করা হয় এবং তার স্বামী পলাতক রয়েছেন।

ডিএনসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৪০ মিনিট পর্যন্ত গোমস্তাপুর থানার ইমামনগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোসা. আমিনা খাতুন (৪৭) কে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং তার স্বামী মো. কবির আলী (৪৭) পলাতক রয়েছেন।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মোট ৩০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলার ডিডি চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর