[email protected] মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

রাজশাহীর মোহনপুরে পরিচ্ছন্নতা বার্তায় ইউএনও ও এসিল্যান্ডের সঙ্গে বিডি ক্লিন টিমের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০০:১৫

ছবি- আলোকিত গৌড়

রাজশাহীর মোহনপুর উপজেলায় পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিডি ক্লিন মোহনপুর উপজেলা টিমের সদস্যরা।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ সাক্ষাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা ফাহিমা বিনতে আখতার এবং সহকারী কমিশনার (ভূমি) জনাবা জোবায়দা সুলতানার সঙ্গে মতবিনিময় করেন স্বেচ্ছাসেবী তরুণরা।

সাক্ষাৎকালে পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে নিয়মিত কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন কর্মকর্তারা। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তারা।

এসময় বিডি ক্লিন মোহনপুর টিমের সদস্যদের কাজের গতি আরও বাড়াতে উৎসাহ প্রদান করা হয়।

স্বেচ্ছাসেবী তরুণরা কর্মকর্তাদের আন্তরিকতা, দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর