রাজশাহীর মোহনপুর উপজেলায় শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর উপজেলা পর্যায়ের বাছাই পর্ব। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের তত্ত্বাবধানে এ আয়োজন বাস্তবায়ন করছে মোহনপুর উপজেলা প্রশাসন।
বাছাই পর্বে উপজেলার ১২ থেকে ১৪ বছর বয়সী বালক-বালিকারা অংশগ্রহণ করছে। বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা নিজেদের দক্ষতা প্রদর্শন করছে। খেলাগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতার।
আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করা হবে এবং তাদের উন্নত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হবে।
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে প্রতিযোগিতা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যেও এ আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: