[email protected] রবিবার, ৩ মে ২০২৬
২০ বৈশাখ ১৪৩৩

মেয়ের হবু জামাইয়ের সঙ্গে পালালেন তিন সন্তানের জননী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মে ২০২৬, ০৮:১১

ফাইল ছবি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনায় নিজের বড় মেয়ের জন্য পছন্দ করা হবু জামাইয়ের সঙ্গে পালিয়ে গেছেন তিন সন্তানের জননী। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার চর-ত্রিবেণী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রিমি খাতুন (৩৫) নামে ওই নারী প্রায় ১৭ বছর আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রাশেদ আলী (৩৮) নামের এক গাড়িচালকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবনে তিন সন্তান রয়েছে। জীবিকার প্রয়োজনে স্বামী প্রায়ই বাড়ির বাইরে থাকতেন।

অভিযোগ রয়েছে, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পার্বতীপুর গ্রামের মামুন হোসেন (২৪) নামে এক যুবকের সঙ্গে রিমির পরিচয় হয়। মামুন নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। সেই সূত্রে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

পরবর্তীতে রিমি তার বড় মেয়ের বিয়ের জন্য মামুনকে পছন্দ করেন। তবে মা ও হবু জামাইয়ের অস্বাভাবিক ঘনিষ্ঠতা দেখে মেয়েটি এই বিয়েতে আপত্তি জানায়। পারিবারিক কলহ ও মানসিক চাপে একপর্যায়ে বড় মেয়ে আত্মহননের পথ বেছে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এত কিছুর পরও রিমি ও মামুনের সম্পর্ক থামেনি। স্বামী রাশেদ আলী বিষয়টি জানতে পেরে স্ত্রীকে ফেরানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। অবশেষে মঙ্গলবার স্বামীর অনুপস্থিতিতে ছোট দুই সন্তানকে সঙ্গে নিয়ে রিমি ওই যুবকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যান।

এ ঘটনায় রাশেদ আলী শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। পালিয়ে যাওয়া নারী ও তার সঙ্গে থাকা শিশুদের উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর