[email protected] মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদুল আজহায় সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ মে ২০২৬, ২২:০৭

ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্র শিল্পে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৮ মে) সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত ছুটির নোটিশে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ থেকে ৩০ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি পালন করা হবে।

এ সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত দেশের দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে না।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর