[email protected] শনিবার, ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩

মকিমপুর হাফেজিয়া মাদ্রাসার ছাদ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি ড. কেরামত আলী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুন ২০২৬, ১৪:৫৪

ছবি (আলোকিত গৌড়)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের মকিমপুর হাফেজিয়া মাদ্রাসার ছাদ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী।

শনিবার (২০ জুন) সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা কর্মপরিষদ সদস্য হামিদুজ্জামান, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মুলক, চককীর্তি ইউনিয়ন জামায়াতের আমীর রবিউল ইসলাম, সেক্রেটারি মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনকালে ড. কেরামত আলী বলেন, দ্বীনি শিক্ষার প্রসার এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে মাদ্রাসাগুলোর অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের কোরআন ও সুন্নাহর আদর্শে জীবন গড়ে তোলার আহ্বান জানান।

পরে মাদ্রাসার উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর