[email protected] শনিবার, ২৭ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩

কুমিল্লা থেকে আনা ১৪ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম. হাসান

প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ২১:১৩

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার দ্বারিয়াপুর হাতাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার চর ইসলামপুরের মো. নাসির (৪৬) ও শিবগঞ্জ উপজেলার নতুন বাররশিয়ার মো. মতিনকে (২০) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিএনসি জানায়, গাঁজার চালানটি কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকের উৎস, পরিবহন, মজুত ও বিপণনের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গঠনে তারা দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর