রাজশাহীর মোহনপুর উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) উপজেলার তেতুলতলা-খাঁড়ইল এলাকার একটি স্কুলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মৃত ব্যক্তিকে কেউ চিনে থাকলে বা তাঁর পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে মোহনপুর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে এবং মরদেহের পরিচয় শনাক্তে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হচ্ছে।
যোগাযোগের ফোন নম্বর: ০১৭৫৭৯৮৭৪৬৩।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: