বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুর ইউনিয়নে ৩০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনের নিজস্ব তহবিল ও সংগৃহীত অর্থের মাধ্যমে নারায়ণপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ।
আয়োজকরা জানান, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব এবং দুর্যোগকালীন সময়ে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ওমর ফারুক, উপদেষ্টা মো. শহিদুল ইসলাম, উপদেষ্টা মো. আজিজুর রহমান, সভাপতি মো. আমির হামজা এবং সাধারণ সম্পাদক সাকিব আল হাসান।
এছাড়া সংগঠনের সংশ্লিষ্ট সদস্য ও স্বেচ্ছাসেবকরাও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। মানুষের দুর্দিনে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
তারা আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ভবিষ্যতেও মানবিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: