[email protected] শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩

জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় বিএনপির নবনির্বাচিত এমপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১৩:৫৬

সংগৃহিত ছবি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হওয়ার পর প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফুলের তোড়া নিয়ে দেলাওয়ার হোসেনের বাসায় যান মির্জা ফয়সল আমিন। এ সময় তাঁরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একে অন্যকে মিষ্টিমুখ করান।

সাক্ষাৎকালে মির্জা ফয়সল আমিন পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সঙ্গে নিয়ে আগামীর ঠাকুরগাঁও গড়ার আহ্বান জানান। তিনি এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অন্যদিকে, জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনও ঠাকুরগাঁওয়ের উন্নয়নমূলক সব কাজে পাশে থাকার আশ্বাস দেন।

নির্বাচনে মির্জা ফয়সল আমিন বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।

নির্বাচন-পরবর্তী এই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পারস্পরিক সৌহার্দ্য ও এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় উঠে এসেছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর