পাবনা সদর উপজেলার সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার বিলে এ ঘটনা ঘটে।
পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ওই এলাকার ভাই ভাই মোড়ের শাহাবুলের ছেলে আব্দুল্লাহ এবং ইসমাইল মোল্লার ছেলে রব্বেল।
এ ঘটনায় আহত দুজনের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: