[email protected] বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

শিবগঞ্জে বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১৩:৪১

গ্ৰেফতারকৃত মাদক-ব্যবসায়ী ভঞ্জন কর্মকার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি মদসহ ভঞ্জন কর্মকার (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শ্যামপুর ভোদাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

শিবগঞ্জে বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি মদসহ ভঞ্জন কর্মকার (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

 

সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শ্যামপুর ভোদাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আবু সাব্বির রাবুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় শ্যামপুর ভোদাপাড়া গ্রামের মো. কামরুজ্জামানের আমবাগানের সামনের কাঁচা রাস্তা থেকে ভঞ্জন কর্মকারকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত ভঞ্জন কর্মকার শ্যামপুর ভোদাপাড়া গ্রামের বিশু কর্মকারের ছেলে।

পুলিশ জানায়, এ সময় তার হেফাজত থেকে ৭৫০ মিলিলিটারের পাঁচ বোতল অবৈধ নেশাজাতীয় বিদেশি মদ ‘রয়্যাল স্ট্যাগ সুপিরিয়র হুইস্কি’ উদ্ধার করা হয়।

 

পরে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর