[email protected] শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের পর এবার এনডিএফ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৬

সরকারি চাকুরিবিধি লঙ্ঘন, সংগঠনের চিকিৎসকদের মধ্যে গ্রুপিং তৈরি করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে জামায়াতে ইসলামীর পর কেন্দ্রীয় ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ থেকে অব্যাহতি ও সদস্যপদ স্থগিত হয়েছে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের অর্থপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনের। তিনি এনডিএফ জেলা কমিটির সহ-সভাপতি পদে ছিলেন। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জেলা এনডিএফ থেকেও বহিস্কার হন ।

সরকারি চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের পর এবার এনডিএফ থেকে ডা. ইসমাইলকে অব্যাহত

 

সরকারি চাকুরিবিধি লঙ্ঘন, সংগঠনের চিকিৎসকদের মধ্যে গ্রুপিং তৈরি করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে জামায়াতে ইসলামীর পর এবার কেন্দ্রীয় ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ থেকে অব্যাহতি ও সদস্যপদ স্থগিত হয়েছে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের অর্থপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনের। তিনি এনডিএফ জেলা কমিটির সহ-সভাপতি পদে ছিলেন। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জেলা এনডিএফ থেকেও তাকে বহিস্কার করা হয়। 

 

এছাড়াও চলতি বছরের জুলাই মাসে সরকারি হাসপাতালে চাকুরি করেও প্রাইভেট হাসপাতালের মালিকানা থাকার অভিযোগের প্রমাণ মেলায় বিভাগীয় মামলা হয় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স) ডা. মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন ও তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এই বিভাগীয় মামলা করেন। 

 

শুক্রবার (২৭ নভেম্বর) ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ'র কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডা. মাহমুদুর রহমান মাজেদ সাক্ষরিত পত্র ডা. ইসমাইল হোসেনকে সংগঠন থেকে অব্যাহতি ও সদস্যপদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে উল্লেখ করা হয়, গত ১৩ নভেম্বর জেলা কমিটির পত্রে ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে যথাযথ কারন ছাড়া বারবার সভায় অনুপস্থিত থাকা, সাংগাঠনিক ঐক্য ক্ষুন্ন করা, সরকারি চাকুরিবিধি লঙ্ঘন, সাংগাঠনিক সিধান্ত ও নির্দেশনা অনুসরণ না করার অভিযোগ দেয়া হয়। এসব অভিযোগের ভিত্তিতে ডা. ইসমাইলের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ১৪ দিনের মধ্যে এনডিএফের কেন্দ্রীয় সভাপতির নিকট জবাব দেয়ার জন্য বলা হয়। 

 

কেন্দ্রীয় কমিটির ওই পত্রে উল্লেখ করা হয়, এই আদেশ জারির পর থেকে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত ডা. ইসমাইল হোসেনকে সংগঠনের সকল সাংগাঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি ও সদস্যপদ স্থগিত করা হয়েছে। এসময়ে এনডিএফের পক্ষে প্রতিনিধিত্ব সাংগঠনিক সিধান্ত গ্রহণ বা সংগঠনের যেকোন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বলা হয়। 

 

এর আগে গত ১৫ নভেম্বর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ডা. ইসমাইল হোসেনকে বহিস্কার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সংগঠনের কর্মী ডা. ইসমাইল জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মত গুরুতর অভিযোগ উঠায় এই সিধান্ত নেয়া হয়। 

 

এবিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের অর্থপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি জানান, আমি কখনো জামায়াতের কর্মী ছিলাম না। তবে শুভাকাঙ্খী ও ইসলামী ছাত্রশিবির করার কথা জানান তিনি। এছাড়াও এনডিএফ জেলা কমিটি থেকে তাকে নিয়ম বর্হিভূতভাবে বহিস্কার করার পাল্টা অভিযোগ করেন তিনি। 

 

গত ১২ নভেম্বর সাংগাঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকান্ডের অভিযোগে সহ-সভাপতির পদ থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিস্কার করে ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ জেলা শাখা। একই দিন (১২ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দখলের শঙ্কায় অর্থপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনের চেম্বার বন্ধ করে কর্তৃপক্ষ। আগের দিন (১১ নভেম্বর) সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান মালিকানা দাবি করে লোকজন নিয়ে হাসপাতালে যাওয়ার পরদিন (১২ নভেম্বর) হাসপাতাল দখলের শঙ্কায় চেম্বার বন্ধের নোটিশ দেয়া হয়। এছাড়াও ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে হাসপাতালের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে শেয়ার বিক্রির অভিযোগ তোলে হাসপাতাল কর্তৃপক্ষ।

আন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর