ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ মে থেকে ঈদ পর্যন্ত দেশের সব দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। এর আগে দোকান বন্ধের নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৭টা।
বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন হেলাল উদ্দিন।
তিনি জানান, ঈদুল আজহা সামনে রেখে দোকানপাট ও বিপণিবিতান রাত ১১টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়ে গত ৪ মে সরকারের কাছে আবেদন করেছিল বাংলাদেশ দোকান মালিক সমিতি। পরে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়।
হেলাল উদ্দিন আরও বলেন, দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হলেও অতিরিক্ত আলোকসজ্জা বা অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে সরকার।
তিনি বলেন, সরকার যখন বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়েছিল, তখনই ঈদের সময় ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধার দাবি জানানো হয়েছিল। সরকার তখন বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছিল।
এর আগে জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দেয় সরকার। পরে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর ৫ এপ্রিল থেকে দোকান বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা নির্ধারণ করা হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: