পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ এবং সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত বন্দরের সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে এ সময়ের মধ্যে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়া কাস্টমস সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রমও চালু থাকবে।
সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আরিফ উদ্দিন ইতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৩ জুন বুধবার থেকে বন্দরের স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: