বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগে উত্তীর্ণ ৭৩২ জ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় উত্তীর্ণ হয়েছেন ৭৩২ জন প্রার্থী। তারা এখন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর জন্য এ পরীক্ষা নেওয়া হয়।
এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেশজুড়ে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
(mopme.gov.bd)
(dpe.gov.bd)
আলোকিত গৌড়/এফ.এ
মন্তব্য করুন: