রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
ঘোষণা অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক ড. ফোরকান। আর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক ড. মো. মাসউদকে।
শিক্ষামন্ত্রী জানান, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে নতুন উপাচার্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সরকার আশা করছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: