[email protected] বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
২ বৈশাখ ১৪৩৩

জ্ঞানচক্র একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৫

ছবি-আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জ্ঞানচক্র একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) রহনপুর রাবেয়া বালিকা বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক কাওসার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শৈয়ব আলি এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বিশিষ্ট চিকিৎসক ফৌজিয়া জামানসহ অন্যরা।

এদিকে রহনপুর পৌর এলাকার উৎসব কমিউনিটি সেন্টারে রহনপুর জ্ঞানচক্র একাডেমির উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নায়েমা খাতুন। প্রধান অতিথি ছিলেন বিএনপি ও সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক মাহবুব হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পরিচালক সারওয়ার হাবিব।

এসময় বক্তব্য রাখেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মাইনুল ইসলাম, প্রভাষক মশিউর রহমান, সাংবাদিক সারওয়ার জাহান সুমনসহ অন্যান্যরা।

অন্যদিকে বোয়ালিয়া বিএল উচ্চ বিদ্যালয় ও তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়েও একই ধরনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর