[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

মোহাম্মদপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

জাহিদুর রহমান

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৯:১১

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন (ছবি-আলোকিত গৌড়)

চাঁপাইনবাবগঞ্জের মোহাম্মদপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের বিদায়, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ শামসুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ এমরান হোসেন এবং নবাবগঞ্জ মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইলিয়াস উদ্দিন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের প্রভাষক মোঃ জোনাব আলী ও মোঃ মাহমুদ আহমেদ।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয় এবং নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, অধ্যবসায় এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

এছাড়াও গত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং সুপারিনটেনডেন্ট মোঃ মনিরুল ইসলাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মনোনীত হওয়ায় বক্তারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবং আগামীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকদের অংশগ্রহণে এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর