[email protected] বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬
২৪ বৈশাখ ১৪৩৩

শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ে প্রস্তুত সরকার: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৪:৪৭

সংগৃহিত ছবি

রাজধানীর বনানীর হোটেল শেরাটন-এ আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতের আমূল পরিবর্তন ও মানোন্নয়নে সরকার জিডিপির ৫ শতাংশ ব্যয় করতে প্রস্তুত।

তিনি জানান, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আগামী বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ আরও বাড়ানো হবে এবং পর্যায়ক্রমে তা মোট জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে।

বৃহস্পতিবার (৭ মে) ইউনিসেফ আয়োজিত গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে শিক্ষকতা পেশার মর্যাদা ও সম্মান এমন পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে দেশের মেধাবী তরুণরা এ পেশাকে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়।

শিক্ষার আঞ্চলিক বৈষম্যের বিষয় তুলে ধরে তিনি বলেন, শহর ও গ্রামের শিক্ষাব্যবস্থার মধ্যে বিদ্যমান দূরত্ব কমিয়ে এনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

‘ব্রিংগিং লার্নিং টু লাইফ: ইনোভেশনস ইন ট্রেনিং, টিচিং, লার্নিং এন্ড স্টুডেন্ট এনগেজমেন্ট’ শীর্ষক সেমিনারে শিক্ষাবিদ, গবেষক এবং ইউনিসেফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর