[email protected] মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকা শিক্ষা বোর্ডে বড় রদবদল, নতুন পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিব নিয়োগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১১:৫৭

ফাইল ছবি

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন পরীক্ষা নিয়ন্ত্রক, সচিব ও উপ-কলেজ পরিদর্শক পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর অঞ্চলেও নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব পদায়নের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও দর্শনের অধ্যাপক জেসমিন তাসলিমা বানু। তিনি এর আগে বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে দায়িত্ব পালন করছিলেন।

ঢাকা বোর্ডের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি এর আগে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত ছিলেন।

একই প্রজ্ঞাপনে বোর্ডের বিদায়ী সচিব রসায়নের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডি করে সরকারি তিতুমীর কলেজে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, বোর্ডের নতুন উপ-কলেজ পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন হিট প্রকল্পের উপ-পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক কুদরত-ই-খুদা।

এছাড়া মাউশির রংপুর অঞ্চলের পরিচালক পদে পদায়ন করা হয়েছে পদার্থবিদ্যার অধ্যাপক মো. গোলাম মোস্তফাকে। তিনি এর আগে মাউশিতে ওএসডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর