[email protected] শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩

৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকার জন্মনিরোধক ট্যাবলেট কিনছে সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ২২:১৩

জন্মনিরোধক ট্যাবলেট

পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় প্রায় ২ কোটি সাইকেল জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তৃতীয় প্রজন্মের ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি সংগ্রহে মোট ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। এসব বড়ি সরবরাহ করবে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকার জন্মনিরোধক ট্যাবলেট কিনছে সরকার।

 

পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় প্রায় ২ কোটি সাইকেল জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তৃতীয় প্রজন্মের ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি সংগ্রহে মোট ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। এসব বড়ি সরবরাহ করবে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করা হয়। ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনা হচ্ছে।

 

প্রস্তাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের নির্ধারিত ক্রয়প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। এতে সর্বনিম্ন ও মানসম্মত দরদাতা হিসেবে সুপারিশকৃত প্রতিষ্ঠান হিসেবে রয়েছে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এই পদক্ষেপের মাধ্যমে পরিবার পরিকল্পনা কার্যক্রমে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

 

আন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর