[email protected] মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২

ভারতের পাঠানো আম বিমানবন্দর থেকেই ফেরত পাঠালেন ট্রাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ মে ২০২৫, ২২:৩৪

প্রতীকী ছবি

ভারত থেকে পাঠানো অন্তত ১৫টি আমের চালান বাতিল করেছে যুক্তরাষ্ট্র। কাগজপত্রে অনিয়মের অভিযোগে লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও আটলান্টার বিভিন্ন বিমানবন্দরে এসব আম প্রবেশ করতে দেওয়া হয়নি।

ভারতীয় রপ্তানিকারকরা জানিয়েছেন, আমগুলো ফেরত আনার খরচ বেশি হওয়ায় সেগুলো যুক্তরাষ্ট্রেই ফেলে আসার কথা ভাবছেন তারা। এই সিদ্ধান্তে ভারতের আম রপ্তানিকারকদের ব্যাপক ক্ষতি হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৮ ও ৯ মে নবি মুম্বাইয়ের সংশ্লিষ্ট দপ্তরে রপ্তানির সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। কিন্তু মার্কিন কাস্টমস ও সীমান্ত সুরক্ষা বিভাগ রপ্তানির কাগজপত্রে ত্রুটির কথা জানিয়ে চালানগুলো ফেরত দিয়েছে।

এ বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, আম পচে যাওয়া বা নষ্ট হওয়ার আশঙ্কায় তাদের প্রায় ৫ লাখ ডলার ক্ষতি হতে পারে। এখন তারা কীভাবে ক্ষতি কমানো যায়, তা নিয়ে চিন্তাভাবনা করছেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর