[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

৭০ বছরে ২২ বছরের তরুণীকে বিয়ে, ভালোবাসার দাবি বৃদ্ধের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৫

সংগৃহিত ছবি

পাকিস্তান-এ বয়সের বড় ব্যবধানের একটি বিয়ে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। ৭০ বছর বয়সী হাকিম বাবর ভালোবেসে বিয়ে করেছেন ২২ বছর বয়সী এক তরুণীকে। ঘটনাটি ঘটেছে রাওয়ালপিন্ডি শহরের চাকলালা এলাকায়।

জানা গেছে, প্রেমের সম্পর্কের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। অসম বয়সের এই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর তাদের বাড়িতে ভিড় জমান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ দম্পতিকে ঘিরে চলছে তুমুল আলোচনা।

বৃদ্ধ হাকিম বাবরের বয়স নিয়ে সমালোচনা উঠলেও তিনি সমালোচকদের কড়া জবাব দিয়েছেন। এক কনটেন্ট ক্রিয়েটরের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বয়স শুধু একটি সংখ্যা। মানুষের মনটাই আসল—সবার মনের দিক দিয়ে তরুণ হওয়া উচিত।”

তিনি আরও বলেন, তার সদ্য বিবাহিত স্ত্রী একজন ডিভোর্সি ছিলেন। ডিভোর্সিকে বিয়ে করা আল্লাহর নির্দেশ ও নবীর সুন্নাহ উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, “আমি কোনো অনৈতিক কাজ করিনি। তাহলে মানুষ নেতিবাচক মন্তব্য করছে কেন?” সমালোচকদের উদ্দেশে তিনি দাবি করেন, অনেকেই বিয়ে না করে অনৈতিক সম্পর্কে জড়ালেও তা নিয়ে প্রশ্ন তোলা হয় না।

তরুণী স্ত্রীও স্বামীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, প্রকৃত ভালোবাসার ক্ষেত্রে বয়স বাধা হতে পারে না। তার ভাষ্য, সত্যিকারের ভালোবাসা পেলে বিয়ে করতে দেরি করা উচিত নয়।

হাকিম বাবর জানান, আগামী ঈদুল ফিতরের পর তিনি স্ত্রীকে নিয়ে প্রথমে সৌদি আরব-এ ওমরাহ পালন করতে যাবেন। এরপর তারা নেদারল্যান্ডস ভ্রমণের পরিকল্পনা করেছেন।

ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর