[email protected] সোমবার, ২ মার্চ ২০২৬
১৭ ফাল্গুন ১৪৩২

খামেনির মৃত্যুসংবাদ পড়ে লাইভে কাঁদলেন টিভি উপস্থাপক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১১:০৮

সংগৃহিত ছবি

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-র মৃত্যুসংবাদ পাঠ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক। সরাসরি সম্প্রচারে সরকারি বিবৃতি পড়ার সময় তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে এবং চোখের পানি মুছতে দেখা যায় তাকে।

স্থানীয় সময় রোববার ভোরে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এর আগের দিন দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়। সেই ঘটনার পর থেকেই দেশজুড়ে উৎকণ্ঠা তৈরি হয়।

খামেনির মৃত্যুর পর সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচি সীমিত পরিসরে আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

দেশটির রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে খামেনির জীবন, নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকা নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। বিভিন্ন স্থানে তার স্মরণে দোয়া ও শোকসভা আয়োজনের খবরও পাওয়া গেছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর