উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী Hezbollah। কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোরে ড্রোন মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
হিজবুল্লাহ জানায়, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: