[email protected] শুক্রবার, ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২

ইরানে হামলা নিয়ে গভীর উদ্বেগ চীনের, মধ্যপ্রাচ্যে বিশেষ দূত পাঠাচ্ছে বেইজিং

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, ১২:৫০

ফাইল ছবি

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে পরিস্থিতি শান্ত করতে খুব শিগগিরই মধ্যপ্রাচ্যে তাদের বিশেষ দূত ঝাই জুনকে পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেইজিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। তিনি বলেন, যুদ্ধ বা শক্তি প্রয়োগ করে কোনো বিরোধের স্থায়ী সমাধান সম্ভব নয়। বর্তমান উত্তেজনা কমাতে সব পক্ষকে সংলাপ ও কূটনৈতিক আলোচনায় ফিরতে হবে।

মাও নিং জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইতোমধ্যে রাশিয়া, ইরান, ওমান, ফ্রান্স, ইসরায়েল, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

তিনি বলেন, চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা উচিত। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলা এবং বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে চীন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, কোনো দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করা এবং বলপ্রয়োগের মাধ্যমে শাসন পরিবর্তনের প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’-তে এখন পর্যন্ত ৯৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ের ১৬৮ জন ছাত্রী রয়েছে।

এর জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর