ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ চালানোর পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী Scott Bessent এক সাক্ষাৎকারে এ কথা জানান।
মার্কিন সংবাদমাধ্যম Fox News–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আজ রাতে ইরানের ওপর আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হবে।”
স্কট বেসেন্ট জানান, সম্ভাব্য এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তিনি বলেন, “আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি।”
সাক্ষাৎকারে তিনি ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা’র অভিযোগও তোলেন। এ প্রসঙ্গে তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ Strait of Hormuz–এর ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন।
সূত্র: Al Jazeera
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: