কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ Strait of Hormuz–এ ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) এ ঘোষণা দিয়েছে।
শনিবার (৬ মার্চ) ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম Tasnim News Agency–এর এক প্রতিবেদনে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল Kioumars Heidari–এর বরাতে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ মিত্রতা নেই—এমন দেশগুলোর জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। তবে পশ্চিমা দেশ ও তাদের সহযোগীদের জন্য এই রুট কার্যত বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্যের প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালী দিয়ে সম্পন্ন হয়। পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করা এই জলপথ মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির প্রধান পথ হিসেবে পরিচিত। ফলে এ পথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকেই এই রুট দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ক্রুদের সতর্কবার্তা দিয়ে আসছিল আইআরজিসি।
ব্রিটিশ নৌ-নিরাপত্তা সংস্থা UK Maritime Trade Operations (ইউকেএমটিও) জানিয়েছে, গত এক সপ্তাহে ওই এলাকায় অন্তত ১০টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: