যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট Masoud Pezeshkian।
তিনি বলেছেন, দেশের মাটি ও পানি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান তার এক ইঞ্চি জমিও শত্রুর হাতে যেতে দেবে না।
রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভাষণে এসব কথা বলেন তিনি।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান সব সময় প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। তবে শত্রু দেশগুলো বিভিন্নভাবে বিভেদ তৈরির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, অন্য কোনো দেশের ভূখণ্ড থেকে ইরানের ওপর হামলা হলে তেহরান জবাব দিতে বাধ্য হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে ওই নির্দিষ্ট দেশের সঙ্গে ইরানের সরাসরি কোনো বিরোধ রয়েছে।
ইরানের প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, যারা ইরানের ওপর আক্রমণ চালাবে তাদের বিরুদ্ধে তেহরান কঠোর অবস্থান নেবে এবং জোরালো জবাব দেওয়া হবে।
এ সময় তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং প্রয়োজনে রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সূত্র: Al Jazeera.
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: