[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩

আগামী সপ্তাহে ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ২১:৩০

ফাইল ছবি

আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠোর আঘাত হানা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump। শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম Fox News-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র Strait of Hormuz দিয়ে চলাচলকারী বিভিন্ন দেশের জাহাজকে নিরাপত্তা দেবে। তিনি আশা প্রকাশ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান যুদ্ধ সফলভাবে এগিয়ে যাবে।

ইরান প্রসঙ্গে ট্রাম্পের অবস্থান কিছুটা দ্বিধাগ্রস্ত বলেও মনে করা হচ্ছে। তিনি একদিকে ইরানের সামরিক শক্তি দুর্বল করার জন্য মার্কিন সামরিক বাহিনীর প্রশংসা করেছেন, অন্যদিকে যুদ্ধ দ্রুত শেষ না হওয়ায় হতাশাও প্রকাশ করেছেন।

এর আগে গত বুধবার (১০ মার্চ) কেন্টাকির হেবরনে এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমরা জিতেছি। তবে কাজ শেষ করতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ চালিয়ে যেতে হবে।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও Israel যৌথভাবে Iran-এ হামলা শুরু করে। এর জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা চালায় ইরান।

সূত্র: Reuters

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর